Friday, 18 July 2014

Saturday, 5 July 2014

সমাজবাজার

আর কত বিক্রি হবে নারী তোমার সত্তা 
তোমার দাম ওজনদরে চলছে বিক্রি-বাট্টা  

কেনা বেচা চলছে রোজ বিকৃত সমাজে 
বাপ তোমায় খাচ্ছে বেচে বহুবিবাহের লাজে 

সন্তানাদি পোকামাকড় হাজার কুড়ি গন্ডা 
ঢাকতে অভাব বেচছে বাপ নিচ্ছে দালাল গুন্ডা

দেশের নাকি অর্থনীতি দুর্বলতায় কাঁদে
রপ্তানি তাই ত নারী কানাগলির ফাঁদে

ভাগাড়ের দালাল সব দিচ্ছে মাকে ভোগে
নেতামন্ত্রী নীরব অতি 'ধৃত-রাষ্ট্র' রোগে

বৈদ্যুতিন মনোরঞ্জন দেশের ঘরে ঘরে
নিষিদ্ধ রঙিন বাতাস নিচ্ছে শ্বাস জোরে

সস্তা পন্য নারী মাংস মধ্যযুগের থাবা
সর্বত্র সহজলভ্য পথের পাশে ধাবা

বাতাস ঝড়ো ভয়াবহ বিষাক্ত তার কালি
বুদ্ধিজীবি হিজড়েরা সব মারছে হাতে তালি

তীব্র বেগে ছুটছে সমাজ লক্ষ্য রসাতল
পুরো সমাজ করবে গ্রাস পাপের রোষানল

এভাবেই চললে দিন রইবে না দূর বাকি 
কাদায় পড়ে গোটা সমাজ করবে মাখামাখি

যেটুকু আড়াল আজো রক্ষাকবচ তার
একবার হারায় যদি সব একাক্কার

অন্ধ সেজে সুখী সব শিক্ষিত সমাজ
গা বাঁচিয়ে থাকছ কাল পড়বে মাথায় বাজ

লোভটা এবার একটু কমাও থাকবে তবু সুখে
মা-বোনের রক্ত আর কত মাখবে চোখে মুখে!!?

মন্ত্রী-সান্ত্রী সাধারণ লজ্জা কারো নাই
জিহ্বা লোল নিজের হাতে মাখছে মুখে ছাই

কৃত্রিমতার চাদর পেতে সাজায় কালো বাজার
গুদামে পচছে চাল বাইরে গরীব হাজার

লংকা গেলে সবাই রাবণ পেশায় মাতব্বর
মনুষ্যত্বের গালে রোজ কষাচ্ছে থাপ্পর

লোভ তাদের রন্ধ্রে রন্ধ্রে মুখে পড়ে না ছাপ
রক্ত যাদের শিরায় শিরায় হাইপ্রোফাইল পাপ

দেশের সুদিন আনবে কারা কল্পনার অতীত
কাদের তৈরী ভ্রষ্টাচারে কল্পনারা পতিত!

সন্ধ্যা নামলে সীমান্তে বিকিকিনি শুরু
একটি নারী ওদিকে যায় এদিকে দশটি গরু!


Tuesday, 24 June 2014

My Sky...In My eyes...


Ajob ei megher desh
Kolponar nai ko sesh
Pakhi bole singhore
Chol sommukhsomore.... 

Monday, 9 June 2014

আজ গ্রীষ্ম

  Aj Joishter ei sondhyay aro ekbar notun kore onubhob korchi Grismoke....

এসেছে গ্রীষ্ম রুদ্রবেশে দৃষ্টি দারুণ রবির

ঋতু যেন নবীন যুবা হৃদয়ে আগুন নবীর

পরাজিত জরা অবসাদহীন উষ্ণ আবাহনে

দিবারাত্রি দেহমনে সে তীব্র কটাক্ষ হানে

বীর সে ক্রোধী রক্তিমানন উগ্র তার মায়া

দিবাবসানে মরুৎ যেন শীতল প্রেমের ছায়া

তপ্তপ্রাণে পাগল হাওয়া অনুরাগী সে দামাল

মনকে ওড়ায় অচিন দেশে যায় না তাকে সামাল

গ্রীষ্ম শিল্পী অষ্টপ্রহর বাজায় রুদ্রবীণা

নিখিল প্রখর নিষ্ঠুরতায় পৃথা বর্ষাহীনা

প্রিয় ঋতু গ্রীষ্ম আমার তীব্রতার প্রতীক

বর্ষা হোক বা শীত বসন্ত গ্রীষ্ম চরম প্রেমিক ॥ 

                                              

                                                🖋মহুয়া




"Summer is Cool!"

Monday, 19 May 2014

How I Look At The Sky

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবরণে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ দিও তোমার মালা খানি বাউল এর এই মন টা রে

Friday, 16 May 2014

অচেনা সময়

সে সময় হারায়ে গেছে দূরের দেশে
চেনা পথ মাড়িয়ে কোন অচিন বেশে
আমার কাছে রইল ভাঙা ডিঙি খানি
একসাথে আর বাইব না এটুক জানি
অনেক গান বাঁধার ছিল রইল পড়ে
খেলাঘর ছাই হয়ে আজ ধোঁয়ায় ওড়ে
চেনা রং অচিন কেবল ধূসর আকাশ
আজকে আর ফিরে যাবার নেই অবকাশ
একটু চেনা খুঁজেছিলাম তন্নতন্ন
বারুদগন্ধ বাতাসে তার নেই চিহ্ন
বিন্দুমাত্র পাইনা আর সেই সময়কে
সে আজ অপরিচিত অন্য ছকে

Thursday, 8 May 2014

Dream...or Illusion!

অদ্ভুত দেখলাম স্বপ্নটা
এই ভোরের রাতে ...

এখনও স্পষ্ট তীব্র সে
অনুভবের হাতে ...

কি আর ক্ষতি হত এমন ...
যদি স্বপ্ন সত্যি হ'ত
কি আর ক্ষতি হত
কারো
যদি স্বপ্ন সত্যি আমার হত .....






Wanted to click d darkness. And the resolution also became absolutely dark.. then I imposed some experiments(!) :-)