Tuesday, 24 June 2014
Monday, 9 June 2014
আজ গ্রীষ্ম
Aj Joishter ei sondhyay aro ekbar notun kore onubhob korchi Grismoke....
এসেছে গ্রীষ্ম রুদ্রবেশে দৃষ্টি দারুণ রবির
ঋতু যেন নবীন যুবা হৃদয়ে আগুন নবীর
পরাজিত জরা অবসাদহীন উষ্ণ আবাহনে
দিবারাত্রি দেহমনে সে তীব্র কটাক্ষ হানে
বীর সে ক্রোধী রক্তিমানন উগ্র তার মায়া
দিবাবসানে মরুৎ যেন শীতল প্রেমের ছায়া
তপ্তপ্রাণে পাগল হাওয়া অনুরাগী সে দামাল
মনকে ওড়ায় অচিন দেশে যায় না তাকে সামাল
গ্রীষ্ম শিল্পী অষ্টপ্রহর বাজায় রুদ্রবীণা
নিখিল প্রখর নিষ্ঠুরতায় পৃথা বর্ষাহীনা
প্রিয় ঋতু গ্রীষ্ম আমার তীব্রতার প্রতীক
বর্ষা হোক বা শীত বসন্ত গ্রীষ্ম চরম প্রেমিক ॥
🖋মহুয়া
"Summer is Cool!"
Monday, 19 May 2014
How I Look At The Sky
Friday, 16 May 2014
অচেনা সময়
সে সময় হারায়ে গেছে দূরের দেশে
চেনা পথ মাড়িয়ে কোন অচিন বেশে
আমার কাছে রইল ভাঙা ডিঙি খানি
একসাথে আর বাইব না এটুক জানি
অনেক গান বাঁধার ছিল রইল পড়ে
খেলাঘর ছাই হয়ে আজ ধোঁয়ায় ওড়ে
চেনা রং অচিন কেবল ধূসর আকাশ
আজকে আর ফিরে যাবার নেই অবকাশ
একটু চেনা খুঁজেছিলাম তন্নতন্ন
বারুদগন্ধ বাতাসে তার নেই চিহ্ন
বিন্দুমাত্র পাইনা আর সেই সময়কে
সে আজ অপরিচিত অন্য ছকে
Thursday, 8 May 2014
Dream...or Illusion!
অদ্ভুত দেখলাম স্বপ্নটা
এই ভোরের রাতে ...
এখনও স্পষ্ট তীব্র সে
অনুভবের হাতে ...
কি আর ক্ষতি হত এমন ...
যদি স্বপ্ন সত্যি হ'ত
কি আর ক্ষতি হত
কারো
যদি স্বপ্ন সত্যি আমার হত .....
Wanted to click d darkness. And the resolution also became absolutely dark.. then I imposed some experiments(!) :-)
Wednesday, 30 April 2014
সুখ বেঁচে থাক
কখনও মনে হয় একবার যাই তোর দেশে
তোর মেঘের ছোট্ট ভেলায় ভেসে
কখনও মনে হয় ডাকি আরও একবার
ঘন নীল হাওয়ায় কাটব সাঁতার
চটকটা ভাঙলে যেই জেগে উঠি
দেখি ঝড়ো হাওয়া গেছে মোরে লুটি
এলোমেলো ভেঙে পড়া চেনা চারিধার
অচেনা আয়তন অকূল পাথার
পরিচিত সুর গান বড় তানহীন
কলজেটা নিরেট আর যেন প্রাণহীন
চেনা তুই চেনা আমি সেই পৃথিবী
ধূপকাঠি ফুলমালা দেয়ালে ছবি
নদীটা শুকিয়ে আজ মরেছে চরে
তীরে তার ছিল ঘাস শিশিরের ভোরে
চারদিকে মরু তার বুকে ধূলোঝড়
শয়ে শয়ে মরীচিকা বুকের ভিতর
সবকিছু হলো জানা জানাশোনা শেষে
বাস্তবের উপহাস উলঙ্গবেশে
হেলাফেলা জীবনের রুধিরে আঁখি
জুয়া খেলে এ মনের সবটাই ফাঁকি
কাঁটাতার চোখেমুখে জীবনের বাঁক
সুখী হোক সুখ তবু... সুখ বেঁচে থাক।
Wednesday, 23 April 2014
Tui Buker Bhitor
Mon pakhi tor ekti gan
Sonas diner sheshe...
Nodir kachhe asbe se gan
Surer bhelay bhese.....
......surer bhelay bhese......