Mon pakhi tor ekti gan
Sonas diner sheshe...
Nodir kachhe asbe se gan
Surer bhelay bhese.....
......surer bhelay bhese......
Wednesday, 23 April 2014
Tui Buker Bhitor
Thursday, 17 April 2014
The name.... SRIKANTO ACHARJYA ; AN IMAGINARY LETTER TO HIM | যদি বলি, আপনাকে চিঠি লিখছি
Monday, 14 April 2014
শুভনববর্ষ
যাহা কিছু পুরাতন যা কিছু জীর্ণ
সময়ের কালস্রোতে হয়েছে তা শীর্ণ
সময় সেজেছে আজ নব আভরণে
নবীনের সমারোহ বৈশাখী জাগরণে
গ্রীষ্মের ডাক শুনি উষ্ণতা স্পর্শে
পুড়িয়ে পুরনো বিষাদ জাগি নব হর্ষে
জীবন আজ চলমান নব উৎকর্ষে
তোমাদের শুভ কামি শুভনববর্ষে ......
Anyone n everybody who is going through my this post, I wish A very happy and properous Bangla শুভনববর্ষ (Bengali Happy New Year) to them.
Photo:
M.C.
Friday, 11 April 2014
হার
ঠিক ভেঙে যায়, গুঁড়িয়ে যায়
নির্ভুলভাবে
একটার পর একটা সাঁকো
বারবার ভেঙে পড়ে
যখনই যেটার দিকে তাকাই
বা, আমার হাত আঁকড়ে ধরে
ঠিক ভেঙে পড়ে
খরকূটো জীবন
শূন্য মুঠো আর মন
যেদিকে তাকায়
সাগর শুকায়
জোরে ধরে রাখি
সেই স্মৃতির পড়ে থাকা বাকি
তবু আছড়ে পড়ে,
নিজেকে হারায়
বিষ ভেজা আঁখি
তাই মেলে দেখি
ঠিক ভেঙে পড়ে
সব ভেঙে যায়...
Tuesday, 8 April 2014
কমিনেরা
কমিন রা জোট বাঁধতেই পারে
তাতে দুঃখের কিছু নাই
একদিন হয়ত তোমার কাছেই
নিয়েছিল তারা ঠাঁই
হয়ত কেউ পুরনো অতি
কেউ বা এসেছে পরে
মিলটা শুধু একটা জায়গায়
মুখোশটা ছিলো পরে
সহজ সরল মনটাকে
ধরে নিয়ে বোকা
খুবলে নিয়ে হৃদয়টাকে
দিয়েছে ফেরত ধোঁকা
বোঝেনি বোকা বোঝে সবই
মায়ায় মনটা ভারী
তাড়াতে চেয়েও মায়ার বলে
দেয় নি কখনও আড়ি
তাই তো তারা তোমার মাঝেই
খুঁজল যত খোঁট
বেইমানির রঙ্গমঞ্চে
পিশাচরা একজোট
জানি জানি আজ পর্যন্ত
যখন হয়ে গেল এত কিছু
হলদে কাগজে স্মৃতির পাতা
নিচ্ছে তোমার পিছু
আজও তুমি খুশীর পল
ভাব চোখের জলে
স্মৃতির পাতা যে রক্তাক্ত
ভুললে কি আর চলে
হাসির ক্ষণ আসলে মনে
আজও হেসে ফেল
হাসতে হাসতে কান্না আসে
স্মৃতিরা সব খেলো
খেলো সব ফালতু সব
শয়তানের অনুচর
সতের সান্নিধ্যে আটকায় দম
তাদের অষ্টপ্রহর
তাই তারা একজোট
পাপীদের মোর্চা
নারকীয় চিন্তাভাবনা
করে চলে খরচা
পোকাগুলো বিষাক্ত অতি
জন্ম বিষ ছড়াবে বলে
তুমিই বা তাদের হাতেই
কেন নিজেকে তুলে দিলে
নোংরারা জোট বাঁধবেই
তোমার যোগ্য নয় তারা
গেলে গেছে আপদ গেছে
কেটেছে মস্ত ফাঁড়া
Monday, 7 April 2014
কুয়া
যত বেশীই দাও না কেন
ততই লাগে কম
নিঃশ্বাসটুকু নিংড়ে দিয়ে
আটকে আসে দম
পরকে দোষ দিতে গেলে
অনেক মুখই ভাসে
একান্ত আপনেরাও
ভীড় করে চারিপাশে
জীবন কালো মরণকুয়া
প্রাণটা দাও ঢেলে
ভুলেও ঝুঁকে দেখতে যেও না
কতটা তুমি দিলে
কষ্ট ত্যাগ আর স্বার্থই নয়
তোমাকেও নেবে টেনে
তোমার কাছেই সব পাওয়া যায়
তার লোভটা গেছে জেনে
সংসারকূপ অন্ধ গহিন
সর্বগ্রাসী তার খাই
মন্বন্তরের ক্ষুধা যে তার
তল মিলে না তাই ...................
Saturday, 5 April 2014
অবিক্রীত
জীবনে এই চলার পথে কে থাকবে কার সাথে
কে জানে কে ধরবে কার হাত
আজকে আছি কাছাকাছি অন্তর্জালে পাশাপাশি
থাকছি দিনে জাগছি তাই রাত
দেখেছি মানুষের সমুদ্রে মুখোশের ভীড়
বাহ্যিক মন ওরফে শরীর
দুদিনের চেনাশোনা দুদিনের কথা
দুদিনেই দুর্বিসহ দুরহ মাথাব্যথা
হাসি দিয়ে খুশি নিয়ে বন্ধুত্ব শুরু
আসলের মুখ ঢাকা বর্মটা পুরূ
মুখে হাসি বুকে বিষ কান ঝালাপালা
মনে মনে বলে আপদ জুটেছে শালা
ক্ষণিকের মিলমিশ সপ্তাহে বিস্তার
গালভরা কথকতা নাটকটা সস্তার
ধীরে ধীরে বাড়ে রাত রং তার কালো
ধরা পড়ে খাঁটি কার কতটাই জলো
বিশ্বাস মানে হার প্রতি পদে পদে
তার চে ফেরা ভাল পরিচিত পথে
বুনোপাখি উড়ে যাক যোজনের দূরে
বেচব না বন্ধুত্ব ওজনের দরে
...............................
PHOTO: MY PHOOGRAPHY,
SHADWO OF MY SKECH